কসবায় নিষিদ্ধ যুবলীগ নেতা আইনাল হক গ্রেপ্তার
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩
সোমবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আইনাল হককে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আইনাল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আইনাল হককে গ্রেপ্তার করা হয়। তিনি কসবা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
তবে কোন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার পছন্দ হতে পারে
অ্যালগরিদম নির্বাচিতনবীনগরে খালের ওপর সেপটিক ট্যাংক, ইউএনওর অভিযানে উচ্ছেদ
আজ ১৪:৪৯আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালুর দাবিতে মহাসড়কে বিক্ষোভ
গতকাল ০৫:২৪আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
গতকাল ০৫:১৫নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর'
২ দিন আগেপাঠক মন্তব্য
আপনার মতামত শেয়ার করুন
এই সংবাদে এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী আপনি হোন!