নবীনগরে খালের ওপর সেপটিক ট্যাংক, ইউএনওর অভিযানে উচ্ছেদ
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯
আপডেট: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামে সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মাণাধীন একটি বাথরুমের সেপটিক ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটিয়ারা গ্রামের শিবপুর মৌজায় সরকারি খালের জায়গা দখল করে হান্নান মিয়া নামের এক ব্যক্তি বাথরুমের সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের উপস্থিতিতে ও নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মাণাধীন অবৈধ কাঠামোটি গুঁড়িয়ে দিয়ে খালের প্রবাহ মুক্ত করা হয়।
অভিযান চলাকালে ইউএনওর পাশাপাশি শিবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. বশির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সরকারি খাল ও জলাশয় দখল করে প্রাকৃতিক পানি প্রবাহে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের আইনানুগ ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আপনার পছন্দ হতে পারে
অ্যালগরিদম নির্বাচিতকসবায় নিষিদ্ধ যুবলীগ নেতা আইনাল হক গ্রেপ্তার
গতকাল ২০:২৩আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালুর দাবিতে মহাসড়কে বিক্ষোভ
গতকাল ০৫:২৪আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
গতকাল ০৫:১৫নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর'
২ দিন আগেপাঠক মন্তব্য
আপনার মতামত শেয়ার করুন
এই সংবাদে এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী আপনি হোন!