প্রধান বিষয়বস্তুতে যান
শুভ বিকেল বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ৩২°C
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

আপডেট: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত জাতীয় সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের।

১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয় ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত জাতীয় সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের। 


রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্রের জবাব এবং নকলের আলামত পর্যালোচনা করে অপরাধের ধরন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রেগুলেশন অনুযায়ী এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় দেশের বিভিন্ন কলেজের পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পরিদর্শক ও প্রধান পরীক্ষকদের পাঠানো অভিযোগের ভিত্তিতে এসব শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করে বিষয়গুলো পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়।

পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৮৮ শিক্ষার্থীর মধ্যে ২১৬ জনের শুধু সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। ৫৫ জনের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর, ১৪ জনের পরবর্তী তিন বছর এবং তিনজনের পরবর্তী চার বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।  

দেখুন তালিকা

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন
থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ প্রস্তাবিত
জাতীয়

থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) দ্বিতীয়...

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন  ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার প্রস্তাবিত
জাতীয়

মন্ত্রীসভার বৈঠক/৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমো...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ২০:৪৬
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ প্রস্তাবিত
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬:২৯
সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন প্রস্তাবিত
জাতীয়

জুলাই হত্যাযজ্ঞ/সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমানের পক্...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১২:২৬
নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর' প্রস্তাবিত
ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর'

নিখোঁজ হওয়ার ছয় দিন পর অবশেষে পরিবারের সন্ধান পেয়েছেন হাশিম উদ্দিন (৪৮)। ব্রাহ্মণবাড়ি...

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ২১:১১