ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আইনাল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আইনাল হককে গ্রেপ্তার করা হয়। তিনি কসবা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

তবে কোন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।