প্রধান বিষয়বস্তুতে যান
শুভ বিকেল বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ৩২°C
ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫

আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫

নিহত ফজলু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি ইউনিয়নের ইটনা পূর্ব উত্তরপাড়া এলাকার মরহুম মুহাম্মদ মমতাজ মিয়ার চতুর্থ ছেলে।

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
নিহত ফজলুর রহমান ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ ফজলু রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি ইউনিয়নের ইটনা পূর্ব উত্তরপাড়া এলাকার মরহুম মুহাম্মদ মমতাজ মিয়ার চতুর্থ ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলু রহমানের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। এক ছেলে বিদেশে থাকেন, আরেক ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। তিন মেয়েও পড়াশোনা করছেন।

এদিকে তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্নেলবাজারে টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদাম রয়েছে। সোমবার সকালে গুদাম থেকে বিক্রির জন্য পণ্য বের করতে শাটার খুলতে যান ফজলু রহমান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন
নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর' একই বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর'

নিখোঁজ হওয়ার ছয় দিন পর অবশেষে পরিবারের সন্ধান পেয়েছেন হাশিম উদ্দিন (৪৮)। ব্রাহ্মণবাড়ি...

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ২১:১১
৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন  ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার প্রস্তাবিত
জাতীয়

মন্ত্রীসভার বৈঠক/৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমো...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ২০:৪৬
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ প্রস্তাবিত
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬:২৯
সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন প্রস্তাবিত
জাতীয়

জুলাই হত্যাযজ্ঞ/সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমানের পক্...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১২:২৬
১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী প্রস্তাবিত
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়/১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপ...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৮