প্রধান বিষয়বস্তুতে যান
শুভ বিকেল বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ৩২°C
জাতীয়

থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯

আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দূর্ঘটাস্থল ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।‎

‎তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং চারজন আহত হন।

দুর্ঘটনার পরপরই আহত ও নিহতদের সম্মিলিত ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহও পরবর্তী কার্যক্রমের জন্য সিএমএইচে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন
কসবায় নিষিদ্ধ যুবলীগ নেতা আইনাল হক গ্রেপ্তার প্রস্তাবিত
ব্রাহ্মণবাড়িয়া

কসবায় নিষিদ্ধ যুবলীগ নেতা আইনাল হক গ্রেপ্তার

সোমবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকা...

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩
আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালুর দাবিতে মহাসড়কে বিক্ষোভ প্রস্তাবিত
ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালুর দাবিতে মহাসড়কে বিক্ষোভ

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ...

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪
১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী প্রস্তাবিত
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়/১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপ...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৮
নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর' প্রস্তাবিত
ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজ হাশিমকে পরিবারের হাতে তুলে দিলো 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর'

নিখোঁজ হওয়ার ছয় দিন পর অবশেষে পরিবারের সন্ধান পেয়েছেন হাশিম উদ্দিন (৪৮)। ব্রাহ্মণবাড়ি...

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ২১:১১