প্রধান বিষয়বস্তুতে যান
শুভ বিকেল বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ৩২°C
জাতীয়

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩

আপডেট: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠেছে—ঘুষের মাধ্যমে অবৈধ সুবিধা, অর্থপাচার, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার, অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো অভিযোগও তালিকায় রয়েছে। ক্রীড়া উপদেষ্টা থাকাকালে ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ এবং সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও অনুসন্ধানের আওতায়।

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন
কসবায় নিষিদ্ধ যুবলীগ নেতা আইনাল হক গ্রেপ্তার প্রস্তাবিত
ব্রাহ্মণবাড়িয়া

কসবায় নিষিদ্ধ যুবলীগ নেতা আইনাল হক গ্রেপ্তার

সোমবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকা...

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩
আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালুর দাবিতে মহাসড়কে বিক্ষোভ প্রস্তাবিত
ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালুর দাবিতে মহাসড়কে বিক্ষোভ

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ...

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু প্রস্তাবিত
ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

নিহত ফজলু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি ইউনিয়নের ইটনা পূর...

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫
১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী প্রস্তাবিত
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়/১-৪ বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না, শাস্তি পেলেন ২৮৮ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপ...

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৮