প্রধান বিষয়বস্তুতে যান
শুভ বিকেল শনিবার, ১৩ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ৩২°C
ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় বাজেট ২০২৬-২৭

প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

Inputer
Inputer
Content Inputer

প্রকাশিত: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৮

আপডেট: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫০

আগামী অর্থবছরে বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণায় তিনি জানান, প্রবাসীকল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা ও জরুরি সহায়তার সঙ্গে কার্ডটি সংযুক্ত করা হবে। ফলে প্রবাসীরা এক কার্ডের মাধ্যমেই সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও আইনি সুরক্ষা ভোগ করতে পারবেন।

বাজেট বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিকল্প শ্রমবাজার হিসেবে সরকার রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ মেসেডোনিয়া– এই দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছে সরকার।