প্রধান বিষয়বস্তুতে যান
শুভ দুপুর শনিবার, ১৩ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ৩২°C
ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় বাজেট ২০২৬-২৭

দাম বাড়তে পারে যেসব পণ্য-সেবার

Administrator
Administrator
Administrator

প্রকাশিত: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২০

আপডেট: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২০

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাইসাইকেল, সিগারেট, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দাম বাড়তে পারে যেসব পণ্য-সেবার
জাতীয় বাজেট ২০২৬-২৭ সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাইসাইকেল, সিগারেট, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। 

অর্থমন্ত্রী হিসেবে এটি তার জীবনের প্রথম বাজেট। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকারেরও প্রথম বাজেট এটি।